

শারদোৎসবে কল্লোলিনী কলকাতা যেন সত্যিই তিলোত্তমা| কিন্তু ট্রাফিকের যা অবস্থা তাতে ঠাকুর দেখতে নাভিশ্বাস উঠবে।কলকাতার বাইরে থাকলেই বা কী করবেন? পুজো দেখুন পুজোস্কোপে।'আনন্দউৎসব'-এর পুজোস্কোপে থাকছে শহরের বাছাই করা পুজোর ভিডিও।আর থাকছে গতবারের শারদোৎসবের আনন্দ আয়োজন।
দেখতে দেখতে ফুরিয়ে এল বাঙালির প্রাণের উৎসব-দুর্গোৎসবের দিনগুলি। তবু এই কদিনের সুখ-স্মৃতির রেশ যেন রয়েই যায় প্রাণের গভীরে। সারা বছর যেন থাকে অমলিন। শহরের উপচে পড়া ভিড়ের সমুদ্রেও দশমীর দিন এই ছিল জনতার ক্যাচলাইন। এখানে সেই শেষবেলার দৃশ্য।