লন্ঠন সাহেবের বাংলো

সুনীল গঙ্গোপাধ্যায়

একটুখানি ঘুমের চটকা এসেছিল, একটা শব্দ শুনে মাথা ঝাড়া দিয়ে উঠলেন হ্যামিল্টন সাহেব। হেঁড়ে গলায় জিজ্ঞেস করলেন, কেডা? কে ওহানে? অনেকখানি লম্বা ও চওড়া বারান্দা। ওপরে ছাউনি দেওয়া। এখন অন্ধকার। একটা ঝোলানো লন্ঠন আছে, সেটা আজ জ্বালানো হয়েছিল কি হয়নি, তা সাহেবের খেয়াল নেই। কোনো উত্তর না...

পড়ুন

ভিসার নাম ভালবাসা

সমরেশ মজুমদার

পোর্ট অথরিটি বাস টার্মিনাসের গায়েই ফর্টি সেকেন্ড স্ট্রিটের রেল স্টেশন। অ্যাটালান্টিক সিটিতে সারা দুপুর কাটিয়ে নব্বই ডলার হেরে বাসে চেপে ফিরে এসেছিল রামানন্দ। বারো ঘন্টার আসা-যাওয়ার জন্যে বাসের টিকিট কাটতে গায়ে লাগে না কারণ নামার পরই ওই অঙ্কের কুপন দেওয়া হয় জুয়ো খেলার জন্যে। আজ প্রায় আড়াইশো ডলার...

পড়ুন

দৈনন্দিন

অনিতা অগ্নিহোত্রী

অন্য সব দিনের মতন খুবই সাদামাটা একটা দিন। বৃষ্টিকালের একটা শনিবার। শনিবার রবিবার দু’দিন ছুটি। সপ্তাহে ছ’দিন নয়, পাঁচ দিনই অফিস। তবে যাতায়াত আর কাজকর্ম সব মিলিয়ে প্রায় বারো ঘন্টা। এত খাটাখাটনির পর সপ্তাহ শেষ-এর জন্য মনটা আকুল হয়ে থাকে। শুক্রবার সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরতে...

পড়ুন

চখি

তিলোত্তমা মজুমদার

সোমবার। রাত্রি। প্রিয় কিংশুক। অনেক দিন পর তোকে লিখছি। ইচ্ছে করে লিখতে। কিন্তু পড়ার সময় পাবি কি না ভেবে আর ...! পুলিশের পোশাকে টেলিভিশনে তোকে দেখি মাঝে মাঝে, দারুণ লাগে। পশ্চিমবঙ্গ পুলিশর সম্পর্কে অপদার্থতা বা নিরুদ্যমীর অভিযোগ যে-ই আনুক, তুই আসার পর থেকে পুরো দফতরই আমার প্রিয়। আমি বুঝি তোর...

পড়ুন

জন্মদিনে

স্বপ্নময় চক্রবর্তী

সুখেন্দুবাবু আজ ৭৫ পেরোচ্ছেন। এটাকে কী বলে? হীরক জয়ন্তী নাকি সুবর্ণ জয়ন্তী? একটু গোলমাল হয়ে যাচ্ছে। এই বয়সে এসে অনেক কিছুই গণ্ডগোল হয়ে যায়। সৌরভের খেলা দেখতে দেখতে কিছুদিন আগে পঙ্কজ রায়ের কথা মনে এসেছিল, কিন্তু কিছুতেই পঙ্কজ রায় নামটা মনে পড়ছিল না। কুমোরটুলির ওই ছেলেটা, ওই যে, ওপেনার,...

পড়ুন

মধুমালতির গন্ধ

উল্লাস মল্লিক

চশমাটা খুলে রুমালে কাচগুলো মুছছিল নবনীতা। হাত ফসকে মেঝেতে পড়ে গেল চশমাটা। তাড়াতাড়ি তুলে নিয়ে কাচগুলো আগে দেখল ও। ভাঙেনি। ফ্রেমের মেটালে সামান্য স্ক্র্যাচ পড়েছে। দীপশিখা বলল, সিওর কেউ এক জন আসছে রে। নবনীতা বলল, কোথায়? তোদের বাড়ি বা তোর কাছে। কী করে বুঝলি? এই তো, হাত থেকে চশমা পড়ে গেল...

পড়ুন

কালো পুঁতির মালা

অহনা বিশ্বাস

প্রিয় বিনু, আমি মনে মনে তোকে প্রায়ই চিঠি লিখি। এখনও যেমন লিখছি, ফ্লাইটে যেতে যেতে। সিঙ্গাপুর পৌঁছে আমার অনেক কাজ। সে সব কথা মাথার মধ্যে এখন ছকে নেওয়াই দরকার। তবে মাঝে মাঝেই আমার পালাতে ইচ্ছে করে। পালিয়ে আর কোথায় যাব বল, তোর কাছে ছাড়া। বিনু, আমার এই বিয়াল্লিশ বছর বয়স হল। তুই আমাকে...

পড়ুন

মিনিবাস

শ্রীজাত

  ব্যাগটা তুলে কোলের ওপর নিন না, দুজনের মিট তো এটা। না কি? ঠিক কী য‍ ভাল লাগে, এটা বুঝতেই বারবার অনেকটা সময় লেগে যায় আভাসের। বারবার হয় এরকম। সেই ছোটবেলা থেকেই। আর সময় লাগে বলেই, কিছু একটা ঠিক করে ফেলত, মানে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়। বারবার। একটা ঘুড়ি কেটে হয়তো ভেসে যাচ্ছে...

পড়ুন

খোলা বারান্দা

জয়ন্ত দে

সুপর্ণা আমার দ্বিতীয় স্ত্রী। সুপর্ণা আমাকে খুব ভালোবাসে। আমিও তাকে বেশ ভালোবাসি। সুপর্ণা যখন আমার দ্বিতীয় স্ত্রী তখন নিশ্চয়ই একজন প্রথম স্ত্রী ছিল। আর আমি এখন যতই সুপর্ণার কথা বলি আপনাদের মনের ভেতর উশখুশ করছে আমার প্রথম স্ত্রী রঞ্জনার কখা। আপনাদের সব নজর, সব আগ্রহ এখন রঞ্জনাকে নিয়ে। কিন্তু...

পড়ুন

রাণু ও রঞ্জাবতী

আবীর মুখোপাধ্যায়

“প্রিয় রবিবাবু, আমি এতদিন চিঠি দিইনি বলে রাগ করবেন না। আমার অসুখ করেছিল, কিন্তু এখন ভাল আছি। লক্ষীটী রাগ করবেন না। আজকে থেকে আমাদের পূজোর ছুটী সুরু হয়েছে। 31stoctoberএ খুলবে। আচ্ছা আপনার চিঠি লেখা ছাড়া আর কি কাজ। আর কোই গল্পও লেখেন না। ইস্কুলেও যান না...ছবিতে তো আপনাকে সুন্দর করে আঁকে।...

পড়ুন