চলতি হাওয়া

মধুময় গানে বছর শেষে

উজ্জয়িনী মুখোপাধ্যায়
কলকাতা, ৩০ ডিসেম্বর ২০১২

Honey singh

গানের তালিকায় রাজত্ব করছে হানি সিং এর গান। ছবি- ফাইল চিত্র।

ঝিনচ্যাক গান শুনতে কে না ভালবাসে? অন্তত জেন-ওয়াই যে ভালবাসে, সেটা মেনে নিতেই হবে। বয়সের ধর্মেই তারা হুল্লোড় চায়; অতএব যে গানে তাদের দাবি মিটছে- সে গান তো তাদের ফোনে এবং কণ্ঠে থাকবেই। তার ওপর আবার এই বছর শেষের দিনে সব্বাই চায় হাল্কা মেজাজে একটু নেচে-গেয়ে নিতে। সেই সব দাবি মিটিয়েই এখন চলতি বছরের সেরা গানের তালিকায় রাজত্ব করছে হানি সিং-এর গান।

চলতি হাওয়ায় জেন-ওয়াই হানি সিং-এর গানে মেতে উঠলেও অনেকেই কিন্তু ভাল করে গায়কটির সম্পর্কে কিছু জানেন না। এই যেমন, সেদিন এক সহকর্মী জানতে চাইলেন, 'আচ্ছা, এই হানি সিং কে বল তো'? অবাক হইনি। অথচ ভারতীয় বিদ্যা ভবন-এর ছাত্রী কীর্তিকাকে এই প্রশ্নটা করতে সে কিন্তু বেশ অবাক হয়েছিল। একেবারে আকাশ থেকে আছড়ে পড়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল, 'সে কি? হানি সিং-এর গান শোনোনি'? তার মতো হাজার-হাজার ছেলেমেয়ের অবাক হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে বইকি! কেন, সে কথা বুঝিয়ে দেবে ইন্টারনেট সার্চ-এর দলিল।

আসলে প্রতি বছরের মতই এবারেও ইউ টিউবের সেরা ১০টি হিট গানের তালিকা পাওয়া গেছে, যেখানে প্রথমেই বীর দর্পে বিরাজ করছে ইয়ো ইয়ো হানি সিংয়ের-‘ব্রাউন দা রঙ’ গানটি| ইউ টিউবের সর্বোচ্চ হিট ১০ টি ভিডিওর তালিকাটি শুধুমাত্রই প্লে হওয়ার ওপরে নির্ভর করেনি| সবথেকে বেশি ‘লাইক’, ‘শেয়ার’, ‘রেস্পন্স’, ‘ভিউ’ ও ‘কমেন্ট হওয়ার মতো দিকগুলোর দিক থেকে সব কিছু মেপেজুপে তৈরি করা হয়েছে লিস্টটি|

পঞ্জাবি গায়ক হানি সিং-এর ‘হাই হিল্স’, ‘আঙ্গরেজি বিট’-এর মতো গানগুলি এর আগেই বেশ জনপ্রিয় ছিল জেন-ওয়াইয়ের কাছে| তবে সবচেয়ে হিট ‘ব্রাউন দা রঙ’ গানটিই বলা বাহুল্য গানপাগলদের মন কেড়েছে| এর পরে তালিকাটিতে আছে- ‘গাঙ্গনাম স্টাইল’, ‘মাশা আল্লাহ’, ‘হাই হিল্স’, ‘তুম হি হো বন্ধু’-র মতো গানগুলি|

'হবে নাই বা কেন? হানি সিং জেন-ওয়াইয়ের মুডটাকে একদম যথাযথভাবে ধরেছে- জেন-ওয়াইয়ের মতো হানি সিং-এর গানও কেয়ারলেস, বেপরোয়া। কাজেই হানি সিং তো সবাইকে ছাপিয়ে প্রথমে জায়গা করে নেবেই', সাফ জানাল যাদবপুরের ছাত্র অয়ন বিশ্বাস। আর কী! এবার বছর শেষের দিনে তাহলে কি মেতে ওঠা যায় হানি সিং-এর গানে?

 

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

জনপ্রিয়

সমস্ত ভিডিও

মহারোষে মৃত ৫৮

এবিপি আনন্দ

দেখেছেন 123 জন

২১ জুন মহামিছিল

এবিপি আনন্দ

দেখেছেন 86 জন

দাম্পত্য বিবাদ রাস্তায়

এবিপি আনন্দ

দেখেছেন 152 জন

"মাথা খারাপ হয়েছে, বলছি না"

এবিপি আনন্দ

দেখেছেন 347 জন

শাহরুখ-দীপিকার চেন্নাই কিস্যা

টিসিরিজ

দেখেছেন 296 জন