চলতি হাওয়া

হাতের মুঠোয় আলিপুর

রত্নাঙ্ক ভট্টাচার্য
কলকাতা,১৮ জানুয়ারি ২০১৩

smartphone

এখন হাতের স্মার্টফোনই যথেষ্ট। ছবি- নিজস্ব চিত্র।

তড়িঘড়ি বেরিয়ে পড়েছেন। ছাতা নিতে ভুলে গিয়েছেন। আকাশ মেঘলা। বৃষ্টি হবে কি?

সকালে তেমন ঠান্ডা লাগেনি। কিন্তু রাতে ঠাণ্ডা বাড়বে কি? সঙ্গে একটা জ্যাকেট নেওয়ার দরকার আছে কি?

হয়তো কোথাও যাওয়ার কথা। কিন্তু গরম সইতে পারেন না। আজ বিকেলে বেড়ানোর মতো অবস্থা থাকবে কি?

এই সব প্রশ্নের উত্তর পেতে এত দিন খবরের কাগজ খুলতেন। টেলিভিশনে আবহাওয়ার খবর দেখতেন। নতুবা ইন্টারনেট খুলে বসতেন। এখন হাতের স্মার্টফোনই যথেষ্ট। স্মার্টফোনে আবহাওয়ার কিছু অ্যাপস এমনিতেই পাওয়া যায়। কিন্তু সেগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ, অধিকাংশ অ্যাপসেই ঠিকঠাক তথ্য মেলে না।

সুখের খবর, নিজেদের জন্মদিনে এ বার ভারতীয় আবহাওয়া দফতর নিয়ে এসেছে নতুন অ্যাপস। এতে মিলবে আপনার সব প্রশ্নের উত্তর। শুধু গুগল প্লে থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। কীভাবে খুঁজে পাবেন? গুগল প্লে গিয়ে Indian-weather বলে সার্চ দিন। সার্চের সময়ে নামটি ঠিকমতো দেবেন কিন্তু।

তা, কী আছে Indian-weather অ্যাপসটিতে?

এখানে স্থানীয় আবহাওয়ার খবর পাওয়া যাবে। আপাতত এই মহানগর ছাড়া এই অ্যাপসের সুবিধা মিলবে দিল্লি, মুম্বই, চেন্নাইতেও। আবহাওয়ার কোনও গুরুত্বপূর্ণ নতুন খবর আপনা-আপনি এসে যাবে আপনার স্মার্টফোনে। এর পোশাকি নামই রিয়েল-টাইম ইনফরমেশন। শুধু আজকের দিনের খবরই নয় মিলবে সামনের চার দিনের আবহাওয়ার হদিশ।

তবে আপাতত গুগ্‌ল প্লে-তেই এই অ্যাপসের দেখা মিলবে। তাই আপনার স্মার্টফোনটি যদি অ্যানড্রয়েড সিস্টেমে চলে, তবেই এই সুবিধা পাবেন। সাধারণ মানুষের কেমন লাগছে, সে সম্পর্কে খোঁজখবর নেবে ভারতীয় আবহাওয়া দফতর। কয়েক মাসের অভিজ্ঞতার উপরে নির্ভর করে অ্যাপসটিকে আরও উন্নত করা হবে বলেও ভারতীয় আবহাওয়া দফতরের দাবি।
 

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

জনপ্রিয়

সমস্ত ভিডিও

চিটফান্ড কর্তাকে নাটকীয় অপহরণ

এবিপি আনন্দ

দেখেছেন 47 জন

জামাই চারশো বিশ, শ্বশুর কি ফিনিশ?

এবিপি আনন্দ

দেখেছেন 59 জন

বিতর্কের ধ্রুব 'তারা'

এবিপি আনন্দ

দেখেছেন 58 জন

অভিনেতার গাড়িতে তৃণমূলের হামলা

এবিপি আনন্দ

দেখেছেন 82 জন

চেন্নাই এক্সপ্রেসের আগাম ঝলক

চেন্নাইএক্সপ্রেস২০১৩

দেখেছেন 250 জন