দেশের খবর

দিল্লি গণধর্ষণকাণ্ড

চার্জশিটের খসড়া তৈরি, বাতিল বর্ষবরণ

ডিজিটাল ডেস্ক
কলকাতা, ৩১ ডিসেম্বর, ২০১২

delhi

আলোয় স্মরণ। ছবি- ফাইল চিত্র।

সব আনন্দের মাঝেও বর্ষবরণের রাতে দিল্লি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে মোমের আলোয় পা মেলাল নাগরিক কলকাতা। ছাত্রছাত্রীদের সঙ্গে সেই মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। পাশাপাশি, রেলের বিভিন্ন দফতরেও বর্ষবরণ অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরি।

অন্যদিকে আজও দেশ জুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল। ধর্ষকদের কড়া শাস্তির দাবিতে পথে নেমছেন হাজার হাজার মানুষ। দেশের নানা প্রান্তে চলছে মৌন মিছিল। দেশের বিভিন্ন শহরে দিল্লি কাণ্ডে মৃতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ষবরণের উৎসব পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী ভারতীয় সেনার পক্ষে বর্ষবরণ উৎসব বাতিল করা হয়েছে। সেই সঙ্গে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী জানিয়েছেন, কংগ্রেস দলের পক্ষেও কোনও বর্ষবরণ অনুষ্ঠান করা হচ্ছে না।

প্রসঙ্গত, দিল্লি গণধর্ষণকাণ্ডে চার্জশিটের খসড়া তৈরি। ৩০ পাতার খসড়া থেকেই তৈরি হচ্ছে মূল চার্জশিট। ৩ জানুয়ারি চার্জশিট পেশ করা হবে। নথিভুক্ত করা হয়েছে নিগৃহীতা ও তাঁর বন্ধুর বয়ান। এসডিএম, টিআইপি ম্যাজিস্ট্রেট, চিকিত্সক সহ সাক্ষী হচ্ছেন নিগৃহীতার বন্ধু। সাক্ষীদের বয়ান ইতিমধ্যেই চার্জশিটে নথিভুক্ত করা হয়েছে। নথিভুক্ত হয়েছে ছাত্রীর গোপন জবানবন্দিও। ৩ জানুয়ারি মূল চার্জশিট পেশের পর একটি সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করবে দিল্লি পুলিশ।

 

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

সমস্ত খবর

সমস্ত ভিডিও

সুদীপ্তর শুনানি: আদালতে বিক্ষোভ

এবিপি আনন্দ

দেখেছেন 39 জন

এভারেস্টে ছন্দা

এবিপি আনন্দ

দেখেছেন 135 জন

"ব্রহ্মাস্ত্র ১৩৭"

এবিপি আনন্দ

দেখেছেন 112 জন

খুনের আসামী শিক্ষিকা চম্পাদেবী

এবিপি আনন্দ

দেখেছেন 138 জন

ললিত মোদীর গড়াপেটা বোমা

এবিপি আনন্দ

দেখেছেন 102 জন