দেশের খবর
অধরা অভিযুক্ত
গণধর্ষণের অভিযোগ এবার পঞ্জাবে
ডিজিটাল ডেস্ক
কলকাতা, ২১ জানুয়ারি, ২০১৩
ফের গণধর্ষণের অভিযোগ। দিল্লির পর এ বার পঞ্জাব। চণ্ডীগড়ে ধর্ষণের অভিযোগ করলেন এক তরুণী। তাঁর অভিযোগ, গত শুক্রবার চণ্ডীগড় শহরে ইন্টারভিউ দিতে যান তিনি। তাঁকে লিফট দেওয়ার নাম করে গাড়িতে তোলেন দুই অচেনা যুবক। সেসময় গাড়িতে ছিলেন অপর এক তরুণীও। তারপর তাঁকে জোর করে ইঞ্জেকশন দিয়ে বেহুঁশ করা হয় বলে অভিযোগ। এরপর দু’দিন অজ্ঞাত কোনও জায়গায় তাঁকে রেখে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। রবিবার তাঁকে আবার রাস্তায় ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে।













