ভিডিও
ধর্ষিতার মৃত্যু
সিঙ্গাপুরে গিয়েও শেষ রক্ষা হল না। চিকিৎসকদের সব প্রচেষ্টা এবং দেশবাসীর আন্তরিক প্রার্থনা ব্যর্থ করে দিয়ে মারা গেলেন দিল্লিতে গণধর্ষিতা তরুণী। শুক্রবার বার রাত দুটো বেজে পনেরো মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুর বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন ২৩ বছরের এই তরুণী। বাহাত্তর ঘন্টা আগেই তাঁকে নয়া দিল্লির সফদরজং হাসপাতাল থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু সেখানেও তিনি ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটেই। শুক্রবার দুপুর থেকেই তাঁর অবস্থার আরও অবনতি হতে থাকে। সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকরা জানান, মাল্টি-অর্গ্যান ফেলিওর হওয়াতেই গতকাল রাত দুটো বেজে পনেরো মিনিটে ২৩ বছরের ওই তরুণীর মৃত্যুর সঙ্গে ১৩ দিনের লড়াই শেষ হয়।
ভিডিও: এবিপি আনন্দ , কলকাতা, ২৯ ডিসেম্বর, ২০১২
দেখেছেন: ৬৯৭ জন
ভোট:
গুণমান:
URL:
Embed:












