বিনোদন

মাঝে মাঝে তব দেখা পাই

সৌম্য পাকড়াশি
কলকাতা, ৩১ ডিসেম্বর, ২০১২

john abraham

ব্যর্থ প্রেমিকের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে। ছবি- ফাইল চিত্র।

বলিউডে তিনি এখন ডুমুরের ফুল! মাঝে মাঝে তব দেখা পাই বটে, কিন্তু সে দেখায় মন ভরে না। একদা বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক পরিচিতিও কবেই ধুয়ে-মুছে সাফ! শেষ দিক কার 'দেশি বয়েজ' বা 'হাউজফুল ২'-এর মতো ছবিতে তাঁকে দেখা গেছে নিতান্তই হালকা চরিত্রে। না আছে বাইক নিয়ে কেতা আর না আছে ধুন্ধুমার অ্যাকশন। হেপ মহিলাদের পছন্দের নায়ক জন আব্রাহাম কি তাহলে অস্তাচলে? সে কারণেই কি তাঁকে বিদায় জানিয়ে নিজের পথ বেছে নিয়েছিলেন প্রাক্তন প্রেমিকা?
 
সে উত্তর জানা না-থাকলেও ব্যর্থ প্রেমিকের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে। সময় এসছে স্বরূপ ফিরে পাওয়ার। তবে এই মনে হয় শেষ সুযোগ। তাই হারানো জনপ্রিয়তা ফিরে পেতে যথেষ্ট উদগ্রীব জন নিজেও। ক্রিটিকদের মতে এখনও অবধি ফিল্ম কেরিয়ারের নিরিখে বিচার করলে ২০১৩ জনের জীবনের সফলতম সাল হয়ে উঠতে পারে। কারণ এই বছরই মুক্তি পেতে চলেছে জনের তিনটি ছবি, 'রেস ২', 'শ্যুটআউট অ্যাট ওয়াদালা'-র মতো দুটি বিগ ব্যানার মুভি। দুটি ছবিতে দেখা যাবে খোদ জন-ঘরানার অ্যাকশন এবং স্টান্ট। 'রেস ২'-এর সব রকম স্টান্ট নিজে হাতে তো করেছেন-ই তিনি, পাশাপাশি একজন একনিষ্ঠ ছাত্রও জুটিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে, সেফ নবাব নাকি নিয়মিত স্টান্টবিদ্যার প্রশিক্ষণ নিয়েছেন জনের কাছে। এক অনুষ্ঠানে তাই স্বাভাবিকভাবেই 'রেস ২' নিয়ে বেশ আত্মবিশ্বাসী শোনাল জনের গলা। 'রেস' যাঁদের ভাল লেগেছে, তাঁদের 'রেস ২'-ও ভাল লাগতে বাধ্য বলে দাবি করলেন তিনি।
 
অন্যদিকে একতা কপূরের প্রযোজনায় দ্বিতীয় ছবি 'শ্যুটআউট অ্যাট ওয়াদালা'-তেও শুধুই ঢিসুমের বাহার। ইদানিং কি তাহলে অ্যাকশনের পুরনো পোকা মাঝে মাঝে নড়েচড়ে বসছে জনের মাথায়? নিজে তো অন্তত তাই জানালেন নায়ক প্রত্যুত্তরে। অবশ্য অভিনয় এবং রোমান্সের সঙ্গে অ্যাকশনও যে ছবিটির অপরিহার্য অঙ্গ, স্বীকার করতে ভুললেন না তাও। পাশাপাশি, লাইন দিয়ে ২০১৩ সালে মুক্তি পাবে 'দোস্তানা ২'-ও! জন আব্রাহাম-এর লঘু কৌতূক যাঁরা মিস করেন, বঞ্চিত হবেন না তাঁরাও। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।

 

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

জনপ্রিয়

সমস্ত ভিডিও

মহারোষে মৃত ৫৮

এবিপি আনন্দ

দেখেছেন 218 জন

২১ জুন মহামিছিল

এবিপি আনন্দ

দেখেছেন 116 জন

দাম্পত্য বিবাদ রাস্তায়

এবিপি আনন্দ

দেখেছেন 236 জন

"মাথা খারাপ হয়েছে, বলছি না"

এবিপি আনন্দ

দেখেছেন 456 জন

শাহরুখ-দীপিকার চেন্নাই কিস্যা

টিসিরিজ

দেখেছেন 406 জন