বিনোদন

সলমন খান-এর বিয়ে

সৌম্য পাকড়াশি
কলকাতা,৬ জানুয়ারি ২০১৩

salman khan

দোকা হওয়ার তোড়জোড় শুরু করেছেন। ছবি- নিজস্ব চিত্র।

বলিউডের দাবাং ম্যান সলমন খানের লক্ষ্মী-ভাগ্য এখন তুঙ্গে, চুটিয়ে ব্যবসা করছে তাঁর ছবি। পাশাপাশি, নায়কের নিজের মুখের খবর- গৃহলক্ষ্মীকেও স্বাগত জানানোর জন্য তৈরি তিনি!

এটা কিন্তু কোনও গুজব নয়- কিছুদিন আগেই জন্মদিন উপলক্ষ্যে 'দাবাং ২' ছবির সাফল্য যাপন হল বেশ ঘটা করে। আর এই জন্মদিন পালনের সূত্র ধরেই উঠে এল সলমন খান প্রসঙ্গে আরও একটি হট টপিক। বিয়েটা কবে করছেন তিনি? নতুন নানান মুখকে নিজে হাতে বলিউডের চৌকাঠ পার করিয়েছেন আর তারই সঙ্গে বহু মহিলার নামই জড়িয়েছে তাঁর সঙ্গে। সলমন-ক্যাটরিনার রোমান্স তো এখনও গল্প কথা। কিন্তু তাই বলে যে সলমন নতুন কন্যেদের সুযোগ দেওয়ার অভ্যেসটা ছেড়ে দিলেন, তা কিন্তু নয়।এই যেমন, নিজের জন্মদিনে ডেইজি শাহ-র সঙ্গে ফার্মহাউসে একটা শ্যুটিং সারলেন সলমন। জোর গুজব যে, ডেইজি সলমনের লম্বা রেসের ঘোড়ি। সে সেলুলয়েডেই হোক বা ব্যক্তিগত জীবনে! কিছুদিন আগেই সলমন ঘোষণা করেছেন যে, তিনি এবার একা থেকে দোকা হওয়ার তোড়জোড় শুরু করেছেন। তাহলে অপেক্ষা কীসের?
 
আসলে সলমনের নামে এই মুহূর্তে দুটি মামলা চলছে, একটি বিলুপ্তপ্রায় হরিণ শিকারের অপরাধে আর অন্যটি গভীর রাতে বেপরোয়া গাড়ি চালিয়ে পথবাসীর হত্যার অপরাধে। এখন স্ক্রিনে যিনি সুপারহিট, তিনি তো আর একটা ফ্লপ জীবন শুরু করতে পারেন না। আর সেই জন্যেই এই দুটি মামলার সুরাহা না হওয়া অবধিই অপেক্ষা, তারপরেই ঘরে আসবেন মিসেস সলমন- এমনটাই নাকি জানিয়েছেন সলমন নিজে। আর সেই কারণেই সবার সন্দেহের চোখ পড়েছে ডেইজির দিকে। জন্মদিনে যখন কাঠখড় পুড়িয়ে কোর্টে হাজিরার থেকে রেহাই পেলেন, তখন দিনটা কাছের লোকজনদের সঙ্গে কাটাবেন- সেরকমই ধারণা ছিল সবার। তাহলে কি ডেইজি সলমনের নতুন কাছের লোক? ডেইজির প্রেমেই হাবুডুবু খেয়ে কি তাহলে শেষপর্যন্ত বিয়ের ঘোষণা করে ফেললেন দাবাং খান?

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

জনপ্রিয়

সমস্ত ভিডিও

সিনেমার মতো নাটক

এবিপি আনন্দ

দেখেছেন 12 জন

সেবির সতর্কবার্তা

এবিপি আনন্দ

দেখেছেন 173 জন

মমতার ফেসবুক বার্তা

এবিপি আনন্দ

দেখেছেন 158 জন

মেঘে ঢাকা তারা

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস

দেখেছেন 238 জন

সুদীপ্তর শুনানি: আদালতে বিক্ষোভ

এবিপি আনন্দ

দেখেছেন 114 জন