রাজ্যের খবর
পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে মৃত চার
ডিজিটাল ডেস্ক
কলকাতা, ৩১ ডিসেম্বর, ২০১২
পিকনিকে যাওয়ার সময় বাস উল্টে মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মেটেলি ব্লকের সামসিং এলাকায়।
পিকনিক করতে যাচ্ছিলেন নাগরাকাটা ব্লকের জলঢাকা এলাকার সুখানি বস্তির প্রায় ৪০ জন। পিকনিক স্পটে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৫০ ফুট নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। আহত হন অনেকেই। উদ্ধারকাজে নামে মেটেলি থানার পুলিশ। আহতদের মালবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।













