রাজ্যের খবর

জীবিত শিশুকে মৃত ঘোষণায় উত্তেজনা সুতিতে

ডিজিটাল ডেস্ক
কলকাতা, ৩১ ডিসেম্বর, ২০১২

baby

জীবিত সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করলেন কর্তব্যরত এক চিকিৎসক। ছবি- ফাইল চিত্র।

ফের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্র প্রকাশ্যে এল। জীবিত সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করলেন কর্তব্যরত এক চিকিৎসক। এই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সুতি ২ নম্বর ব্লক হাসপাতালে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর পাঁচটা নাগাদ টুম্পা রায় নামে এক সন্তানসম্ভবা মহিলাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। টুম্পা রায় সুতির ধরনা রামচন্দ্রপুরের বাসিন্দা। এদিন সকাল ৬টা পাঁচ মিনিট নাগাদ একটি শিশু কন্যার জন্ম দেন তিনি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে। সকাল ১০টা নাগাদ শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। এরপর যখন শিশুটির অন্তেষ্টি ক্রিয়ার উদ্যোগ নেওয়া হচ্ছিল সেই সময় তার পরিবারের সদস্যরা লক্ষ্য করেন শিশুটি নড়াচড়া করছে। দ্রুত তাঁরা ওই হাসপাতালে শিশুটিকে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এদিকে জীবিত শিশুকে কীভাবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই শিশুর বাবা গৌতম রায় জানান, আমার বাচ্চাকে যে ঠিক মতো পরীক্ষা করা হয়নি এই ঘটনাই তার প্রমাণ। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ডি হালদার কীভাবে শিশুটিকে মৃত বলে ঘোষণা করলেন? এই ঘটনার প্রতিবাদে ওই শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা হাসপাতালে বিক্ষোভ দেখান। এরপর হাসপাতালে পৌঁছয় সুতি থানার পুলিশ।

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

সমস্ত খবর

সমস্ত ভিডিও

উত্তরাখণ্ডে বিপর্যয়

এবিপি আনন্দ

দেখেছেন 128 জন

সিপিএম, মাওবাদীর কষ্টি পাথর

এবিপি আনন্দ

দেখেছেন 184 জন

নীল-পূজার আফ্রিকায় প্রেম

টি-সিরিজ

দেখেছেন 348 জন

জেল-বন্দী লিওনার্দো

প্যারামাউন্ট

দেখেছেন 578 জন

মহারোষে মৃত ৫৮

এবিপি আনন্দ

দেখেছেন 377 জন