রাজ্যের খবর

অসুস্থ আরাবুল, পেশ করা হচ্ছে না আদালতে

ডিজিটাল ডেস্ক
কলকাতা, ২১ জানুয়ারি, ২০১৩

Arabul Islam

হাসপাতালে আরাবুল ইসলাম। ছবি- এবিপি আনন্দ।

অসুস্থতার কারণে আজ, সোমবার ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে আদালতে পেশ করা হচ্ছে না। ভাঙরের বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাকে নিগ্রহের অভিযোগে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন আরাবুল।

গত শুক্রবার গভীর রাতে চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়। সোমবার সকাল ১১:৩০ মিনিট নাগাদ আরাবুল ইসলামের চিকিৎসার প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য একটি পাঁচ সদস্যের মেডক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডে আছেন ডাঃ শুভঙ্কর চৌধুরি ডাঃ অলোকেন্দ্র ঘোষ, ডাঃ এস ডি মণ্ডল এবং ডাঃ রাজেন্দ্রনাথ পাণ্ডে। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, সোমবার আরাবুলকে আইসিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হবে। আগামী কাল আরাবুলের টিএনটি পরীক্ষা করা হবে। আরাবুল ইসলাম ডায়াবেটিক পেশেন্ট। তাই এই পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরীক্ষার রিপোর্ট দেখে আইসোগ্রাফির সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তাঁর হার্টের সমস্যা আছে কি না তাও পরীক্ষা করে দেখবেন চিকিৎসকরা।

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

সমস্ত খবর

সমস্ত ভিডিও

সেবির সতর্কবার্তা

এবিপি আনন্দ

দেখেছেন 98 জন

মমতার ফেসবুক বার্তা

এবিপি আনন্দ

দেখেছেন 75 জন

মেঘে ঢাকা তারা

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস

দেখেছেন 128 জন

সুদীপ্তর শুনানি: আদালতে বিক্ষোভ

এবিপি আনন্দ

দেখেছেন 91 জন

এভারেস্টে ছন্দা

এবিপি আনন্দ

দেখেছেন 206 জন