আনন্দবাজার পত্রিকা
বাঙালির দুর্গোৎসব মানেই সাহিত্য-উৎসব। সাহিত্যের আঙিনায় যেন শারদ অঞ্জলি। তাই 'আনন্দবাজার পত্রিকা'-র শারদ অঞ্জলি এবার আধুনিক সাহিত্যের সেরা লেখকদের সেরা প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা আর শিল্পীদের বহুবর্ণ চিত্রে সাজান।
 |
আনন্দলোক
লাইট, ক্যামেরা, অ্যাকশনের পরিচিত দুনিয়ার ঝলমলে কাহিনি এবার শারদীয়া 'আনন্দলোক'-এ। ফোটো ফিচার, আ্যাকশন প্ল্যানের সঙ্গে তারকাদের দেবীপক্ষের কথা ও কাহিনিও। আর সেরা লেখকদের মনকেমনের গল্প-উপন্যাসের পসরা নিয়ে শারদীয়া 'আনন্দলোক'।
 |
আনন্দমেলা
রহস্য উপন্যাস থেকে আজব নগরের কাহিনি। খেলা থেকে খুদে প্রতিভার খবর, মগজাস্ত্রের গোলোকধাঁধা। সঙ্গে মনমাতানো কমিকস্। শারদীয় কিশোর সাহিত্যের সেরা আয়োজন এবার এসব নিয়েই। সেরা লেখকের কলমে 'আনন্দমেলা' পুজো সংখ্যা।
 |
দেশ
শরতের ভোরে শিউলি ফুলের ছোঁওয়া। রোদ্দুরে চাঁপা ফুলের রঙ। আঙুল ছুঁয়ে যায় নব-পত্রিকার পাতায় পাতায়। প্রকৃতির আনন্দ উৎসব এবার শারদীয় 'দেশ'-এর শারদ অর্ঘ্যেও। অপ্রকাশিত পত্রগুচ্ছ, উপন্যাস, গল্প, কবিতায় সাহিত্যের সেরা সম্ভার।
 |