সানন্দা
কখন অপরাজিতা, কখনও দূর্বা। ঠাকুর দালান থেকে পুজোর ডালায় জরুরি তলব। বাহির থেকে অন্দরে পায়ের তালে সুর মেলাতে 'সানন্দা'-র পুষ্পাঞ্জলি| শারদ অর্ঘ্যে এবার ফ্যাশন থেকে ভ্রমণ, আমোদিনীর রান্না ঘর থেকে সেরা সাহিত্যিকদের লেখনি নিয়ে পুজোর 'সানন্দা'| লেখক সূচীতে নীললোহিত, সুচিত্রা, সঙ্গীতা, বিনতা, তিলোত্তমা।
|
আনন্দমেলা
রহস্য উপন্যাস থেকে আজব নগরের কাহিনি। খেলা থেকে খুদে প্রতিভার খবর, মগজাস্ত্রের গোলোকধাঁধা। শারদীয় কিশোর সাহিত্যের সেরা আয়োজন এবার এসব নিয়েই। সেরা লেখকের কলমে 'আনন্দমেলা' পুজো সংখ্যা। লেখক তালিকায় সুনীল, শীর্ষেন্দু, সব্যসাচী। রয়েছে ফেলুদার কমিকস।
 |
আনন্দলোক
লাইট, ক্যামেরা, অ্যাকশনের পরিচিত দুনিয়ার ঝলমলে কাহিনি এবার শারদীয়া 'আনন্দলোক'-এ। ফোটো ফিচার, আ্যাকশন প্ল্যানের সঙ্গে তারকাদের দেবীপক্ষের কথা ও কাহিনিও| আর সেরা লেখকদের মনকেমনের গল্প-উপন্যাসের পসরা নিয়ে শারদীয়া 'আনন্দলোক'|
 |