আমরা বাস করি ব্যস্ততার অলিগলিতে। কাজের দৌড়ে মাঝে মাঝে ইচ্ছে হয় কোথাও থামতে, কোনো একটা মনের মতো জায়গায়, সাধ হয় সবুজ ঘাসে ঘেরা নিজের বাড়ির, আমার জন্ম শহর কলকাতায়। ইন্টারনেটে নিজের বাড়ি নিজেই দেখুন। অন্যের কথায়, অন্যের পরামর্শে, এমনকি অন্যের সাহায্য ছাড়াই নিজের মন চিনে বেছে ফেলুন নিজের সেরা পছন্দের বাড়ি। ঢুকে পড়ুন 'নিজের বাড়ি'-র অন্দরে। দেখতে পাবেন আপনার আকাশ দেখার ঘর, বা মজলিশি আড্ডা ঘর, হয়ত বা আপনার ফেলে আসা শৈশবের সবুজ বাগান। আপনার স্বপ্নের আস্তানা 'আমার আনন্দবাজার পত্রিকায়'।
আমরা বলছি বুড়ো কলকাতার বেড়ে ওঠার কথা, যত তার বয়স বাড়ছে তত ঘটছে তার রূপের বিকাশ, বাড়ছে জনবসতি, বাড়ছে কাজের সুযোগ সুবিধা, আর তার সঙ্গে বাড়ছে দেশ বিদেশের লোকের আনা গোনা। সব মিলিয়ে তিলোত্তমা কলকাতা আজ সেজে উঠেছে আধুনিকতার মোড়কে। পড়ুন
আমাদের শহর কলকাতা আনন্দনগরী নামেই বিখ্যাত। কিন্তু এই আনন্দের শহরেও মানুষেরা নিজেদের দুই ভাগে আলাদা করে রেখেছে। উত্তর ও দক্ষিণ কলকাতা। বলা যেতে পারে উত্তর কলকাতা, কলকাতার সবচেয়ে পুরনো অংশ, কলকাতার প্রাণ কেন্দ্র, সেই তুলনায় দক্ষিণ কলকাতা অনেক পরে উন্নত হয়েছে কাজেই উত্তর ও দক্ষিণ কলকাতার বিবাদ এই নিয়ে অনেকদিনের। পড়ুন
প্রত্যেকের জীবনেই জমি কিনে বাড়ি করার একটা স্বপ্ন থাকে। তবে জমি কেনার সময় কয়েকটা ব্যাপারে ক্রেতাদের সজাগ থাকতে হবে, যাতে পরবর্তীকালে কোন ঝামেলাতে না জড়িয়ে পড়তে হয়।
পড়ুন

Copyright 20011 © ABP. All Rights Reserved
No part of content of this website may be copied or reproduced without permission.
এবিপি প্রাইভেট লিমিটেড, ৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা-৭০০ ০০১, www.abp.in




